তিন এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি জেলেনস্কির

৫ সেপ্টেম্বর ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): রুশ বাহিনীর কাছ থেকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের দুটি এবং পূর্বাঞ্চলের একটি এলাকার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

একই সাথে পূর্বদিকের আরও কিছু এলাকা পুনর্দখলে নেয়া হয়েছে বলেও দাবি করেছেন জেলেনস্কি। খবর রয়টার্সের।

সম্প্রতি জেলেনস্কি জানান, রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি অঞ্চল পুনরুদ্ধারে অগ্রসর হচ্ছেন ইউক্রেনীয় সেনারা। আর গতকাল রোববার রাতে এক ভিডিও বক্তব্যে সে অভিযানে অগ্রগতি হওয়ার কথা বলেন তিনি। পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের একটি এলাকা স্বাধীন করার জন্য জেলেনস্কি তার বাহিনীকে ধন্যবাদ জানান। এ ছাড়া পূর্বাঞ্চলীয় লিসিচানস্ক-সিভারস্কে অসমতল কিছু এলাকা এবং দক্ষিণাঞ্চলের দুটি এলাকা স্বাধীন করার জন্যও ধন্যবাদ জানান তিনি।

তবে ওই এলাকাগুলো ঠিক কোথায়, তা সুনির্দিষ্ট করে উল্লেখ করেননি জেলেনস্কি। কখন এগুলোর দখল নেয়া হয়েছে, তাও উল্লেখ করেননি তিনি।

এসএসসি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *