১২ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): ইউক্রেনের সেনারা গত কয়েকদিনে খারকিভের যেসব অঞ্চল পুনরায় দখল করেছে সেখান বিমান হামলা চালানো শুরু করেছে রুশ সেনারা। এমনটাই জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সোমবার নিয়মিত ব্রিফিংয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বিমান বাহিনী, রকেট ও কামান সেনারা ইউক্রেনের সেনাবাহিনীর ওপর নির্ভুল হামলা চালাচ্ছে। যার মধ্যে রয়েছে কুপিয়ানস্ক এবং ইজিয়াম শহরও।
এদিকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকোভ ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে সেনাদের উদ্দেশ্যে বলেছিলেন, পাল্টা আক্রমণের মাধ্যমে অঞ্চল স্বাধীন হয়। এরপর এটি নিয়ন্ত্রণ করতে হয় এবং এটি নিয়ন্ত্রণে রাখার জন্য তৈরি থাকতে হয়।
তাছাড়া ইউক্রেনের সেনাদের খারকিভের বেশি গভীরে প্রবেশ না করার ক্ষেত্রেও সতর্কতা দেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, বেশি ভেতরে গেলে রুশ সেনারা ইউক্রেনের সেনাদের ঘিরে ফেলতে পারে।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply