নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেট ব্রিটেনের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। পরে তিনি লন্ডন থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন।
বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃর্তানুষ্ঠানে অংশ নেবেন।
এর আগে, ১৬ সেপ্টেম্বর কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়া, উত্তর আফ্রিকা, জাতিসংঘ ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী লর্ড আহমদ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
আরও পড়ুন: শেষ হলো এসএসসি প্রথমদিনের পরীক্ষা
১৭ সেপ্টেম্বর যুক্তরাজ্যের বিরোধীদলীয় এবং লেবার পার্টির নেতা স্যার কেইর স্টারমার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী ১৮ সেপ্টেম্বর বাকিংহাম প্যালেসে রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে রাজা চার্লসের দেয়া সংবর্ধনায় যোগ দেবেন।
১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তিনি নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রী/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply