আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জন্য জাতিসংঘের কাছে রাশিয়ার শাস্তি দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভিডিও ভাষণে সংস্থাটির ট্রাইব্যুনালের কাছে রাশিয়ার শাস্তি দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। খবর: রয়টার্স।
রাশিয়াকে আর্থিক জরিমানা ও নিরাপত্তা পরিষদে মস্কোর ভেটো ক্ষমতা কেড়ে নেয়ার দাবি জানান তিনি।
পূর্ব-রেকর্ডকৃত এক ভিডিও ভাষণে ইউক্রেনের নেতা একটি বিশেষ যুদ্ধ ট্রাইব্যুনাল এবং রাশিয়ার যুদ্ধাপরাধ বিশদভাবে তদন্তের আহ্বান জানান জেলেনস্কি।
এ ছাড়া ইউক্রেনের জন্য আরও সামরিক সহায়তা এবং বিশ্ব মঞ্চে রাশিয়াকে শাস্তি দেয়ার জন্য একটি শান্তি ‘ফর্মুলা’ নির্ধারণ করে দেন তিনি। তার এ ভাষণের পর অধিবেশনে উপস্থিত অনেকে দাঁড়িয়ে অভিবাদন জানান।
নিজের বক্তব্যের শুরুতে প্রেসিডেন্ট জেলেনস্কি ‘অবৈধ যুদ্ধ’ বাঁধিয়ে ‘বিপর্যয়কর অশান্তি’ সৃষ্টি করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেন। নিজের এ ভাষণে ভ্লাদিমির পুতিনের ‘মাতৃভূমিকে রক্ষার জন্য’ রাশিয়ায় আংশিক সেনা সমাবেশের ঘোষণার কথা উল্লেখ করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, এই পদক্ষেপটি আমাদের দেখিয়ে দিয়েছে যে, মস্কো শান্তি আলোচনার বিষয়ে আগ্রহী নয়।
এ ছাড়া মস্কোর নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ায় যুক্ত করার জন্য জরুরিভিত্তিতে তথাকথিত ভোটের পরিকল্পনারও নিন্দা জানান জেলেনস্কি। বলেন, ইউক্রেনের বিরুদ্ধে একটি অপরাধ সংঘটিত হয়েছে এবং আমরা (রাশিয়ার) ন্যায্য শাস্তি দাবি করছি।
জেলেনস্কি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply