পূজা উদযাপনে সরকার সবসময় পাশে থাকবে

নিউজ ডেস্ক: সারাদেশে আনন্দঘন পরিবেশে এবারের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এমন শান্তিপূর্ণ পূজা উদযাপনে সরকার সবসময় পাশে থাকবে। এমনটাই বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন।

বুধবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাহাদুরপুর বাঘাঢহরের বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

শাহাব উদ্দিন বলেন, ভবিষ্যতে যাতে আরও বড়ো আকারে পূজা উদযাপন করা যায় তার ব্যবস্থা করতে হবে।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরসহ দলের স্থানীয় নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

শাহাব উদ্দিন/এসকেএম/টিটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ