নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা কোর্ট চত্বর থেকে হাতকড়া ভেঙে ডাকাতি মামলার এক আসামি পালিয়েছে।
রোববার বেলা ১১টার দিকে জেলা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া আজিজুল হক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপুর গ্রামের ফজল শেখের ছেলে। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানার একটি ডাকাতি মামলার আসামি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে প্রিজনভ্যানে আজিজুলসহ কয়েকজনকে আদালতে আনে পুলিশ। জেলা জজ আদালত চত্বরে প্রিজনভ্যান থেকে কোর্ট পুলিশের কাস্টডিতে নেয়ার সময় কৌশলে হাতকড়া ভেঙে পালিয়ে যায় আজিজুল হক। পুলিশ এ সময় তাকে ধাওয়া করেও ধরতে পারেনি।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, কোর্ট চত্বর থেকে কৌশলে হাতকড়া ভেঙে আজিজুল হক নামে ডাকাতি মামলার আসামি পালিয়েছেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি ২০১৬ সালের দামুড়হুদা মডেল থানার একটি ডাকাতি মামলার আসামি। ইতোমধ্যে জেলা পুলিশের একাধিক দল তাকে ধরতে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যদের কর্তব্যে অবহেলা ছিল কি-না আমরা তা বিষয়টি খতিয়ে দেখছি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তারপর ব্যবস্থা নেয়া হবে।
চুয়াডাঙ্গা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply