শহীদ শেখ রাসেল বাঙ্গালীর হৃদয়ের গভীরে চিরভাস্বর হয়ে থাকবে

নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শহীদ শেখ রাসেল বাঙ্গালীর হৃদয়ের গভীরে চিরভাস্বর হয়ে থাকবে। এমনটাই বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের বন অধিদপ্তরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস ২০২২’ উপলক্ষ্যে আয়োজিত “শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আলোচনা সভার আগে মন্ত্রী বন অধিদপ্তরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

অনুষ্ঠানে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে বন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে শেখ রাসেলসহ ১৫ আগস্টের সব শহীদের রূহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া মাহফিলের পর বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের উদ্ধার করা বিভিন্ন প্রজাতির পাখি অবমুক্ত করেন মন্ত্রী।

শাহাব উদ্দিন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *