বলিউড বাদশাহ শাহরুখ খান আটক

বিনোদন ডেস্ক: ফের বিপাকে বলিউডের বাদশাহ শাহরুখ খান। এবার ভারতে মুম্বাই বিমানবন্দরে শুল্ক দফতরের কর্মকর্তারা আটক করেন কিং খানকে।

দুবাই থেকে ফেরার পথে মুম্বাই বিমানবন্দরে শনিবার অভিনেতাকে আটক করে দফতরের কর্মকর্তারা। ব্যক্তিগত বিমানে দুবাই থেকে ফিরছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, শারজা থেকে শনিবার মুম্বাই ফিরছিলেন শাহরুখ খান। তার কাছে ১৮ লাখ টাকার ঘড়ির খাপ ছিল। এজন্য তাকে আটক করেন শুল্ক দফতরের কর্মকর্তারা। এর পর শাহরুখকে ছয় লাখ ৮৩ হাজার টাকা দিতে হয়েছে।

তবে শুল্ক দফতরের কর্মকর্তাদের সাথে শাহরুখ সহযোগিতা করেছেন বলে জানা গেছে। নিয়ম মেনে যা যা করণীয় ছিল, তার সবটাই করেছেন শাহরুখ। ছাড়া পাওয়ার পর অবশ্য কালবিলম্ব না করেই বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা নিজের গাড়িতে উঠে যান তিনি।

শাহরুখ খান/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *