বিহারে ট্রাকচাপায় শিশুসহ নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিহারে পূজা দিতে জড়ো হওয়া লোকজনের ভিড়ের মধ্যে দ্রুতগতির একটি ট্রাক ঢুকে পড়লে নারী, শিশুসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

রোববার রাতে বিহারের বৈশালী জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর: এনডিটিভি।

সড়কের পাশে একটি অশ্বত্থ গাছের সামনে ‘ভুমিয়া বাবা’র প্রতি পূজা দিতে লোকজন জড়ো হলে রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি ২ লাখ রুপি আর আহত ব্যক্তিদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছেন।

এক ট্যুইটে নরেন্দ্র মোদি বলেন, বিহারের বৈশালীর দুর্ঘটনা দুঃখজনক। নিহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহত ব্যক্তিদের আশু সুস্থতা কামনা করছি। নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি দুই লাখ রুপি দেয়া হবে। আহত ব্যক্তিদের প্রত্যেকে পাবেন ৫০ হাজার রুপি করে।

বিহারে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। তিনি বলেন, এই দুর্ঘটনার খবর ‘খুবই বেদনাদায়ক’।

ভারত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *