আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত খেরসন শহরে শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে রাশিয়া।
রাশিয়ার সেনাদের দুই দিনের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছে। খবর: আল-জাজিরা।
ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু পর যে চারটি অঞ্চল মস্কো গণভোটের মাধ্যমে রাশিয়ার সাথে একীভূত করে নেয় খেরসন তার একটি।
দুই সপ্তাহ আগে এ শহর থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করে নেয়।
খেরসনের কর্মকর্তারা দাবি করেছেন, রাশিয়া বেসামরিক স্থাপনা এবং অ্যাপার্টমেন্ট ভবন, শিপইয়ার্ড, স্কুল-ভবন এবং গ্যাস পাইপের ওপর হামলা চালিয়েছে।
গত কয়েকদিন ধরে রাশিয়া ইউক্রেনের ওপর ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এতে ইউক্রেনের বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ভেঙে পড়েছে।
ইউক্রেন জানিয়েছে, গত কয়েক দিনের প্রচেষ্টায় বহু জায়গার বিদ্যুৎব্যবস্থা পুনর্বহাল করা সম্ভব হলেও এখনো শতকরা ৩০ ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়নি।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply