মারা গেছেন কেজিএফ অভিনেতা কৃষ্ণা

বিনোদন ডেস্ক: মারা গেছেন কেজিএফ অভিনেতা কৃষ্ণা জি রাও। বুধবার দক্ষিণ ভারতের শহর বেঙ্গালুরুতে অভিনেতার মৃত্যু হয় বলে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়।

কেজিএফের প্রযোজনা সংস্থা অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ট্যুইটারে তারা প্রয়াত অভিনেতার একটি ছবি শেয়ার করেছে এবং তাদের সমবেদনা জানিয়েছে।

জানা যায়, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে প্রবীণ এ অভিনেতাকে বেঙ্গালুরুর বিনায়ক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্র জানিয়েছে, কৃষ্ণ একজন আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন, তখন অসুস্থ বোধ করলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি।

কৃষ্ণা কেজিএফ সিনেমায় দৃষ্টিপ্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেছিলেন। ২০১৮ সালে কেজিএফ সিনেমার প্রথম কিস্তির মুক্তির পর গত ৪ বছরে ৩০টির বেশি সিনেমায় অভিনয় করেন তিনি।

সম্প্রতি তার আসন্ন ছবি ‘ন্যানো নারায়ণাপ্পা’র ট্রেলারও ইউটিউবে মুক্তি পেয়েছে। রাবণের মতো দশ মাথাওয়ালা একটি চরিত্রে দেখা গেছে। কৃষ্ণর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমের শোক প্রকাশ করেছেন কেজিএফ ভক্তরা। কিছুদিনের মধ্যেই জনপ্রিয় সিনেমা সৃষ্টি তৃতীয় কিস্তির কাজ শুরু হওয়ার কথা। প্রথম দুই কিস্তির মতো তৃতীয়টিতেও কাজ করার কথা ছিল কৃষ্ণর।

কৃষ্ণা জি রাও/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *