উর্ফি জাভেদের বিরুদ্ধে থানায় অভিযোগ

বিনোদন ডেস্ক: প্রকাশ্যে অশ্লীলতার দায়ে ভারতের অভিনেত্রী উর্ফি জাভেদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে এক আইনজীবী।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন আগে শাড়ি পরে মুম্বাই বিমানবন্দরে গিয়েছিলেন উর্ফি। ফিনফিনে শাড়িতে তাকে দেখতে উদ্ভট লাগছিল। বাতাসে বার বার তার শাড়ির আঁচল এলোমেলো হয়ে যাচ্ছিল। সেটা সামলাতে গিয়ে তার পুরো শরীরই দেখা যাচ্ছিল।

এ ঘটনার একটি ভিডিও শনিবার ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়। এরপরই অশ্লীলতার দায়ে উর্ফির বিরুদ্ধে অভিযোগ জানানো হয় থানায়। আলি খশিফ খান দেশমুখ নামে এক আইনজীবী এ অভিযোগ করেন।

আন্ধেরি থানার এক পুলিশ কর্মকর্তা জানান, উর্ফির বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। তবে তিনি বিশেষ কোনও আইনভঙ্গ করেছেন কিনা সে বিষয়ে স্পষ্ট ছিল না অভিযোগপত্রে। নির্দিষ্ট ঘটনার ভিত্তি বা প্রমাণ না থাকায় এখনও তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া হয়নি।

উর্ফি জাভেদ সিনেমা বা অভিনয় থেকে বেশি খবরে থাকেন আপত্তিকর পোশাক ও অশ্লীল মন্তব্যের জন্য। চরম অশ্লীলতার জন্য বিভিন্ন সময় নানা বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী।

উর্ফি জাভেদ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *