নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে ময়লার স্তূপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টায় পৌরসভার গরুহাটার পাশে ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গরুহাটার পাশের কাঁচাবাজারে এক ব্যক্তি ময়লার স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় সেখানে ময়লার সাথে পলিথিনে মোড়ানো কিছু একটা দেখতে পান। কাছে গিয়ে বুঝতে পারেন, এক নবজাতকের মরদেহ পড়ে আছে। বিষয়টি আশপাশের লোকজনকে জানান ওই ব্যক্তি। পরে শ্রীপুর থানার পুলিশে খবর দেয়া হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকেও খোঁজ নিচ্ছি। দেখে মনে হয়েছে, এক দিনের নবজাতক। মরদেহটি কোথা থেকে এসেছে, তা জানার চেষ্টা চলছে।
মরদেহ উদ্ধার/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply