সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার মধ্যাঞ্চলীয় একটি শহরে গাড়ি বোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।

বুধবার দেশটির নিরাপত্তা কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা একথা জানান। খবর: এএফপি।

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহি আদান জানান, সন্ত্রাসীরা আজ সকালে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে মাহাস শহরে হামলা চালিয়েছে। তারা একটি বেসামরিক এলাকাকে লক্ষ্য করে এ হামলা চালায়। এখন পর্যন্ত আমরা নয় জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি। নিহতদের সবাই বেসামরিক লোক। দু’টি বিস্ফোরণে এরা নিহত হয়েছেন।

বিস্ফোরণ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *