বিমানবন্দরে ১০ হাজার ইয়াবাসহ সৌদিগামী যাত্রী গ্রেফতার

নিউজ ডেস্ক: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ হাজার ইয়াবা বড়িসহ এক যাত্রীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ওই যাত্রীর নাম রুবেল হাসান। ইয়াবা নিয়ে সৌদি আরব যাচ্ছিলেন তিনি।

শনিবার বেলা দেড়টার দিকে রুবেলকে গ্রেফতার করা হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক।

জিয়াউল হক বলেন, রুবেল হাসান বিমানবন্দরের ভেতরে থাকা অবস্থায় তার গতিবিধি সন্দেহজনক হলে তাকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ১০ হাজারের বেশি ইয়াবা বড়িসহ তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জানিয়েছেন, সৌদি আরবে অবস্থান করা এক ব্যক্তি তাকে বাংলাদেশ থেকে সৌদি আরবে ইয়াবা নিয়ে যেতে বলেছিলেন। সৌদি আরবে নিয়ে গেলে তাকে তিন লাখ টাকা দেয়ার কথা ছিল।

আইনশৃঙ্খলা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ