আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নেয়া বিভিন্ন দেশের নেতাদের কাছে চিঠি পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
দেশটির ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা বিশ্বনেতাদের কাছে এসব চিঠি পৌঁছে দিয়েছেন বলে আল জাজিরার খবরে বলা হয়েছে।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেয়া ভাষণেও ওলেনা জেলেনস্কা বলেন, কিছু রাষ্ট্র তার দেশের বিরুদ্ধে রুশ আগ্রাসনের অবসান ঘটাতে তাদের প্রভাব ব্যবহার করতে ব্যর্থ হচ্ছে।
ওলেনা জেলেনস্কা বলেন, আপনারা সবাই জানেন যে রুশ আগ্রাসন কখনও ইউক্রেনের সীমান্তে থেমে যাওয়ার উদ্দেশ্যে ছিল না। এই সংঘাত আরও অগ্রসর হতে পারে এবং ইউক্রেন হেরে গেলে আরও বিস্তৃত সংকট দেখা দিতে পারে।
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মনাস্টিরস্কিসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।
বুধবার সকালে কিয়েভের পূর্ব উপকূলে একটি কিন্ডারগার্টেনের পাশে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দেশটির বিভিন্ন কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবর দিয়েছে বিবিসি ও ওয়াশিংটন পোস্ট।
ওই হেলিকপ্টারে স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মনাস্টিরস্কিসহ আরও ৮ জন ছিলেন। এই দুর্ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর ফার্স্ট উপমন্ত্রী এবং রাজ্য সচিবও মারা গেছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, যখন হেলিকপ্টারটি ব্রোভারির শহরতলিতে নেমে আসছিল এমন সময় এ দুর্ঘটনা ঘটে।
জেলেনস্কি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply