আন্তর্জাতিক ডেস্ক: এবার ইউক্রেনকে যুদ্ধবিমান প্রসঙ্গে নিজেদের অবস্থানের কথা জানিয়ে দিল যুক্তরাজ্য। চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান দিতে সরাসরি অস্বীকার করেছে দেশটি। এর আগে জার্মানি ও যুক্তরাষ্ট্রও কিয়েভকে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান পাঠাতে অস্বীকার করে।
মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দপ্তরের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। খবর: রয়টার্স।
সুনাকের দপ্তরের মুখপাত্র বলেন, বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানো সম্ভব নয়।
এ সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, আমাদের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো চালানো শিখতেই কয়েক মাস সময় চলে যায়। তাই আমরা মনে করি এখনই ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত বাস্তবসম্মত হবে না।
তবে ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার বিষয়ে ব্রিটেন তার সহযোগী দেশগুলোর সাথে আলোচনা চালিয়ে যাবে বলে জানিয়েছেন যুক্তরাজ্য।
যুক্তরাজ্য/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply