নিউজ ডেস্ক: ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনে আগুন লেগেছে।
মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ঢাকা মহানগর আদালতের একটি ভবনের দোতলায় অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া গেছে। সদরঘাট ফায়ার স্টেশন থেকে সেখানে পাঁচটি ইউনিট পৌঁছেছে। ভবনে প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এতে কাজ করতে সমস্যা হচ্ছিল।
বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান খালেদা ইয়াসমিন।
অগ্নিকাণ্ড/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply