শ্যুটিংয়ে আহত শাকিব খান

বিনোদন ডেস্ক: সিনেমার শ্যুটিং চলাকালে আহত হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। শ্যুটিং আপাতত স্থগিত।

‘আগুন’ চলচ্চিত্রের কিছু অংশের শ্যুটিং বাকি ছিল। গতকাল সোমবার সকাল থেকেই ঢাকার আফতাবনগরে এই চলচ্চিত্রের অবশিষ্ট অংশের শ্যুটিং করছিলেন। মারপিটের শ্যুটিংয়ের দৃশ্য ধারণের একপর্যায়ে আহত হন শাকিব খান।

জানা যায়, আহত অবস্থায়ও কিছু সময় শ্যুটিং করেন শাকিব খান। এরপর শ্যুটিং শেষে রাতে ঢাকার গুলশানের একটি বেসরকারি হাসপাতালে যান। দ্রুত তার এক্স-রে করানো হয়।

শাকিব খানের পরিবারের পক্ষে তার ছোট বোনের স্বামী আসিফ ওয়াহিদ বলেন, চিকিৎসক এক্স-রে রিপোর্ট দেখে জানান, বড় ধরনের কোনও সমস্যা হয়নি। তাই চিকিৎসকরে পরামর্শে তাকে বাসায় নিয়ে আসা হয়।

‘আগুন’ ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম। আগামী ঈদে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার যাবতীয় প্রস্তুতি নিচ্ছেন পরিচালক। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জাহারা মিতু।

শাকিব খান/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *