জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল

নিউজ ডেস্ক: সারাদেশে আগামীকাল থেকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ক্যাম্পেইনে দেশের ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ লাখ শিশুকে নীল রঙের ক্যাপুসল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লক্ষ শিশুকে লাল রঙের ক্যাপুসল খাওয়ানো হবে।

রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, দেশের ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট প্রায় ২ কোটি ২০ লক্ষ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

জাহিদ মালেক বলেন, ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর অন্ধত্ব প্রতিরোধ হয়, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয়। এছাড়াও সব ধরনের শিশু মৃত্যু হার ২৪ ভাগ হ্রাস করে এবং হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যুহার উল্লেখযোগ্য হারে কমে আসে। এজন্য আগামীকাল থেকে শুরু হওয়া ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো থেকে একটি শিশুও যেন বাদ না পড়ে তা সবাইকে নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি টিম কাজ করবে। এই টিমে ২ লাখ ৪০ হাজার স্বাস্থ্যসেবী এবং প্রায় ৪০ হাজার স্বাস্থ্যকর্মী রয়েছে। এরা আগামীকাল থেকেই দায়িত্ব পালন শুরু করবে।

আগামীকাল সোমবার দিনব্যাপী সারাদেশের সব সরকারি স্বাস্থ্যকেন্দ্রসহ নিকটস্থ ভ্রাম্যমাণ স্বাস্থ্য কেন্দ্র হতে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

তবে এই ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে। এ সময় ৬ মাসের কম বয়সী, ৫ বছরের বেশি বয়সী এবং অসুস্থ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো যাবেনা।

স্বাস্থ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ