গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের উত্তরাঞ্চলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৮৫ জন।

বুধবার দেশটির ফায়ার ব্রিগেডের মুখপাত্র ভ্যাসিলিস ভারথাকোগিয়ান্নিস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। খবর: সিএনএন।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় গ্রিসের লরিসা শহরের কাছে একটি মালবাহী ট্রেনের সাথে আরেকটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় যাত্রীবাহী ট্রেনটিতে কমপক্ষে সাড়ে তিনশ যাত্রী ছিল। রাজধানী এথেন্সের প্রায় ৩৮০ কিলোমিটার উত্তরে এ দুর্ঘটনায় কমপক্ষে তিনটি ট্রেনের বগিতে আগুন ধরে যায়। লাইনচ্যুত হয়েছে একাধিক বগি।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট, ১৫০ দমকলকর্মী ও ২০টি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকর্মীরা।

ট্রেন দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *