শ্যুটিংয়ে গুরুতর আহত অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক: শ্যুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। হায়দরাবাদে ছবির শ্যুটিং চলাকালে তিনি আহত হয়েছেন। এতে তার পাঁজরের কার্টিলেজ ভেঙে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তার পরবর্তী ছবি ‘প্রজেক্ট কে’। এটির শ্যুটিং চলছিল হায়দরাবাদে। এই ছবির শ্যুটিং করতে গিয়েই দুর্ঘটনায় আহত হন তিনি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুর্ঘটনায় বুকের পাঁজরের কার্টিলেজ ভেঙেছে এই বর্ষীয়ান অভিনেতার। বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন বিগ বি।

অবশ্য শ্যুটিং করতে গিয়ে আহত হওয়ার ঘটনা তার এই প্রথম নয়। এর আগেও ‘৮০- এর দশকে শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি। ওই সময় কুলি ছবির শ্যুটিং করতে গিয়ে বড় ধরনের আঘাত পেয়েছিলেন অমিতাভ।

সেই আঘাত এতটাই গুরুতর ছিল যে, তখন তার সুস্থ হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। এমনকি বলিউড শাহেন শাহকে প্রায় ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়েছিল। কিন্তু ভাগ্যগুণে মৃত্যুর মুখ থেকে ফেরেন ৮০ বছরের এই অভিনেতা।

অমিতাভ বচ্চন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *