আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় দেশটির সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কি নিহত হয়েছেন।
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। বিস্ফোরণের জন্য কারা দায়ী তা এখনও স্পষ্ট নয়। খবর: সিএনএন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে বিস্ফোরণের পর রাস্তায় আহতদের পড়ে থাকতে দেখা যায়।
নিহত ভ্লাদলেন তাতারস্কির আসল নাম ম্যাক্সিম ফোমিন। তিনি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অন্যতম সমর্থক ছিলেন। বিস্ফোরণের সময় তিনি ওই ক্যাফেতে আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তাতারস্কিকে উপহার বক্সে একটি ভাস্কর্য দেয়া হয়। সেটার ভেতরে গোপনে বোমা রাখা ছিল।
বিস্ফোরণের পর টেলিগ্রামে প্রচারিত ভিডিওতে তাকে একটি ভাস্কর্য হস্তান্তরের দৃশ্য দেখা যায়।
বিস্ফোরণ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply