ফিনল্যান্ড ন্যাটোর ৩১তম সদস্য

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমা সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) সদস্য হতে যাচ্ছে ফিনল্যান্ড। মঙ্গলবার ইউরোপের এই দেশ ন্যাটোর ৩১তম সদস্য হতে যাচ্ছে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের মধ্যে ফিনল্যান্ডের ন্যাটোভুক্ত হওয়াকে ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখছেন সমর বিশেষজ্ঞরা।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফিনল্যান্ড ন্যাটোয় যোগ দেয়ার ফলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই সামরিক জোটের সীমান্ত রাশিয়ার কাছাকাছি বিস্তৃত হলো।

ফিনল্যান্ড আরও আগেই ন্যাটোর সদস্য হতে পারত। তবে তুরস্ক ও হাঙ্গেরির বাধার কারণে ফিনল্যান্ডের সদস্য হওয়া বাধাগ্রস্ত হয়েছে। একই কারণে সুইডেন এখনও ন্যাটোর সদস্য হতে পারেনি।

তবে তুরস্কের পার্লামেন্ট গত বৃহস্পতিবার (৩০ মার্চ) ফিনল্যান্ডকে ন্যাটোতে যোগদানে অনুমতি দেয়াসংক্রান্ত একটি বিল অনুমোদন দেয়া হয়। এর মাধ্যমে সামরিক জোটে যোগদানে ফিনল্যান্ডের শেষ বাধাটি দূর হয়।

এরপর গত রোববার ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেন, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জোটের সদস্য হতে যাচ্ছে ফিনল্যান্ড।

এএফপি বলেছে, আজ মঙ্গলবার ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে ন্যাটোতে আনুষ্ঠানিক যোগদানের কাগজপত্র হস্তান্তর করবেন। এরপর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরের সামনে মিত্র দেশ এস্তোনিয়া ও ফ্রান্সের মধ্যে ফিনল্যান্ডের নীল-সাদা পতাকা ওড়ানো হবে।

ন্যাটো প্রধান জেনস স্টোলটেনবার্গ বলেছেন, এটি সত্যিই একটি ঐতিহাসিক দিন। এটি জোটের জন্য একটি মহান দিন।

ন্যাটো/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *