সুদানে হামলার শিকার মার্কিন কূটনৈতিক বহর

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ সুদানে সামরিক বাহিনীর সাথে দেশটির আধা-সামরিক বাহিনীর সংঘর্ষে মধ্যে হামলার শিকার হয়েছে একটি মার্কিন কূটনৈতিক বহর। বহরটি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। সোমবার এই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন এমন তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

খবরে বলা হয়েছে, এই ঘটনাকে বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন এবং অনিরাপদ বলে উল্লেখ করেছেন ব্লিঙ্কেন।

প্রসঙ্গত, এর আগে সুদানের রাজধানী খার্তুমে নিজ বাড়িতে লাঞ্ছিত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশেষ দূত আইদান ও’হারা।

উল্লেখ্য, সুদানে সামরিক বাহিনীর সাথে দেশটির আধা-সামরিক বাহিনীর সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ২০০ জন নিহত এবং আহত হয়েছেন আরও ১৮০০ মানুষ।

শনিবার থেকে শুরু হওয়া এই সংঘাতে সুদানের বহু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চিকিৎসা সেবা ও খাবারের সরবরাহ কমে গেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সুদানের সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে ক্ষমতার লড়াই দেশটিকে অস্থিতিশীল করে তুলেছে। রাজধানী খার্তুমে প্রেসিডেন্টের প্রাসাদ, রাষ্ট্রীয় টেলিভিশন এবং সেনা সদরদপ্তরের নিয়ন্ত্রণ নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী বাহিনীর মধ্যে লড়াই চলছে।

সুদান/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *