শাহজালাল বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ যুবক আটক

নিউজ ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ মোহাম্মদ রুস্তম আলী নামে এক যুবককে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

শুক্রবার বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। কেরানীগঞ্জের দক্ষিণ বাঘাপুরের বাসিন্দা রুস্তম।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, অভিযুক্ত রুস্তমকে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে এপিবিএনের গোয়েন্দা সদস্যরা।

এক পর্যায়ে তাকে প্রশ্ন করা হলে উত্তরে অসঙ্গতি ধরা পড়ে। এ সময় আটক করে জিজ্ঞাসাবাদে তার কাছে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। পরে সাথে থাকা ব্যাগ থেকে ১ কেজি ৫১ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।

জিয়াউল হক আরও জানান, বিশেষ ক্ষমতা আইনে অভিযুক্তের নামে থানায় মামলার প্রস্তুতি চলছে।

স্বর্ণ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ