আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, নতুন করে এমন নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, যাতে বেশ ভোগান্তিতে পড়বে রাশিয়া।
হিরোশিমায় বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী এ হুশিয়ারি দেন। জি-৭ সম্মেলন কভার করতে জাপান সফরে যাওয়া বিবিসির সাংবাদিক ক্রিস ম্যাসনকে ঋষি সুনাক ওই সাক্ষাৎকার দেন। খবর: বিবিসি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী আশা করেন, রাশিয়ার প্রতি আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে অন্য দেশগুলোও একমত হবে।
রাশিয়ার হীরা আমদানির ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাজ্য। ২০২১ সালে ৪ বিলিয়ন ডলারের হীরা যুক্তরাজ্যে রফতানি করেছে রাশিয়া।
রাশিয়ার উৎপাদিত কপার, অ্যালুমিনিয়াম ও নিকেল ধাতুকেও নতুন নিষেধাজ্ঞার আওতায় আনা হচ্ছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও আন্তর্জাতিক আইনকানুন মেনে চলতে রাশিয়াকে বাধ্য করতে হবে।
ঋষি সুনাক/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply