উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে উত্তর প্রদেশের গাজিয়াবাদে স্কুলবাস ও জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (১১ জুলাই) ভোরে রাহুল বিহারের কাছে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ছয়জনই জিপ গাড়ির আরোহী ছিলেন। খবর: এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, বাসটি উল্টো দিক দিয়ে আসছিল। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *