পাচারের সময় শিশু-নারীসহ ৩৪ রোহিঙ্গা উদ্ধার

নিউজ ডেস্ক: কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে শিশু-নারীসহ ৩৪ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচারকারী সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়। সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের জন্য তাদের জড়ো করা হয়েছিল।

সোমবার বেলা আড়াইটার দিকে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, উদ্ধার করা রোহিঙ্গাদের মধ্যে ১৬ শিশু, ১০ নারী ও ৮ পুরুষ রয়েছেন। শিশুদের বয়স ১ থেকে ৫ বছরের মধ্যে। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরে বাসিন্দা বলে জানা গেছে।

ওসি রফিকুল ইসলাম বলেন, গতকাল রাতে সংঘবদ্ধ মানব পাচার চক্রের সদস্যরা সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রোহিঙ্গাদের জড়ো করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে ৩-৪ জন দৌড়ে পালানোর চেষ্টা করে। সে সময় ধাওয়া দিয়ে জোবায়ের ও জয়নাল নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানব পাচারের মামলা করা হয়েছে। রোহিঙ্গাদের উখিয়ার আশ্রয়শিবিরে ফেরত পাঠানো হবে। আশ্রয়শিবির থেকে রোহিঙ্গাদের বিভিন্ন যানবাহনে করে কারা কক্সবাজার শহরে নিয়ে এসেছে- তাদের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

রোহিঙ্গা সংকট/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ