‘নির্বাচনে বিদেশী হস্তক্ষেপ জনগণ মেনে নেবে না’

আন্তর্জাতিক ডেস্ক, নিউ ইয়র্ক: আগামী নির্বাচন বাধাগ্রস্ত করতে বিদেশ থেকেও যদি কোন প্রচেষ্টা নেয়া হয় দেশের জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবারও প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সরকারের বদ্ধপরিকর।

নিউইয়র্কে বাংলাদেশ মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, দেশবাসী ভোট দিলে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। কিন্তু বিদেশ থেকে নির্বাচন বানচালের কোনও পদক্ষেপ জনগণ মেনে নেবে না।

সংবিধানের ৭ অনুচ্ছেদে বর্ণিত জনগণের ক্ষমতায় আওয়ামী লীগের বিশ্বাস বলে উল্লেখ করেন শেখ হাসিনা। বলেন, যারা নির্বাচন বানচালের কোনও পদক্ষেপের উদ্যোগ নেবে বাংলাদেশের জনগণ তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে।

তিনি বলেন, তার সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতা থেকে বের করে এনে নির্বাচন কমিশন গঠনের জন্য প্রথম আইন প্রণয়ণের পাশাপাশি তাদের সম্পূর্ণ অর্থনৈতিক স্বাধীনতা দিয়েছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স এবং ছবিসহ ভোটার তালিকা প্রবর্তনের প্রস্তাব আওয়ামী লীগই করেছে।

যারা বিশৃঙ্খলা বা দেশের সংবিধান লঙ্ঘনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করতে চায় তাদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক করেন শেখ হাসিনা। বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলের কোনও সুযোগ নেই।

আরও পড়ুন: ইউক্রেনকে অল্প সংখ্যক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া বারবার তাকে হত্যার চেষ্টা করেছেন। তা সত্বেও সরকার প্রধান হিসেবে তার ওপর অর্পিত ক্ষমতা ব্যবহার করে তিনি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়াকে কারাদণ্ড স্থগিত করে বাড়িতে থাকার এবং হাসপাতালে চিকিৎসা নেয়ার সুযোগ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক মোহাম্মদ নজরুল ইসলাম সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন।

পিএম/এমএএম/টিটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *