নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধেও ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হবে

আন্তর্জাতিক ডেস্ক, নিউ ইয়র্ক: নির্বাচন বানচালের প্রচেষ্টাকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র সফররত শেখ হাসিনা এশা প্রকাশ করে বলেন, এই নিষেধাজ্ঞা দেশে বা দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের সব ষড়যন্ত্রের বিষয়েও কার্যকর করা হবে।

শনিবার নিউইয়র্কে বাংলাদেশ মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী নিউ ই্য়র্কে গেছেন।

নতুন ভিসা নিষেধাজ্ঞা সম্পর্কে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলসহ নির্বাচন বানচালের প্রচেষ্টাকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হবে। বলেন, আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য এটা ভালো হবে কারণ, বিএনপি জোট ২০১৩-১৪ সালের মতো নির্বাচন বানচালের লক্ষ্যে কোনও অগ্নিসংযোগ করতে পারবে না।

সরকার প্রধান আশা প্রকাশ করেন, যে দেশ ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা উভয় পক্ষ থেকে বা নিরপেক্ষভাবে বিষয়টি বিবেচনা করবে।

তিনি বলেন, শুধু মাত্র আওয়ামী লীগকে টার্গেট করলে আমার কিছু বলার নেই। কিন্তু আওয়ামী লীগ কারও শক্তির ওপর নির্ভর করে ক্ষমতায় আসেনি। আমি জনগণের শক্তি এবং তাদের ভোটে ক্ষমতায় এসেছি।

আরও পড়ুন: ‘নির্বাচনে বিদেশী হস্তক্ষেপ জনগণ মেনে নেবে না

আওয়ামী লীগ সভাপতি বলেন, তারা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। কে নিষেধাজ্ঞা দেবে বা দেবে না তা নিয়ে ভয়ের কিছু নেই।

ভিসানীতি/এমএএম/টিটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *