নিউজ ডেস্ক: নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া অন্য কোনও বিষয় নিয়ে আলোচনা বা সংলাপের হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
গত সোমবার রাজধানীর বনানীর একটি হোটেলে আওয়ামী লীগের সাথে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক হয়। ওই বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সমঝোতার পথ বিএনপি বন্ধ (ব্লক) করে দিয়েছে।
ওবায়দুল কাদেরের ওই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপির মহাসচিব বলেন, আমরা বরাবরই বলে এসেছি একটা বিষয় আলোচনা হতে পারে, অন্য বিষয় নয়। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া অন্য কোনও বিষয়ে আলোচনা হতে পারে না।
নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের আলোচনা আপনারা প্রস্তুত কিনা- এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, সেটা আমরা আগেও বলেছি এই বিষয়ে আমরা কথা বলতে পারি তারা যদি সেই ঘোষণা দেয় আমরা মেনে নেব।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকার দেশকে সাংঘর্ষিক অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে তাদের লক্ষ্য হচ্ছে একটা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি করে আবার সেই আগের মতো ২০১৪ ২০১৮ সালের মতো নির্বাচন করা। একতরফা কোনও ভোটার উপস্থিতি হবে না কিন্তু এবার সেটা সম্ভব হবে না।
সংবাদ সম্মেলনের শুরুতেই দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিনের বাসার দরজা ভেঙে তাকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব। বলেন, ডাকাত যেভাবে করে দরজা ভেঙে বাসায় ঢোকে, ঠিক সেভাবে ঢুকেই শহীদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।
এটি প্রমাণ করে, সরকার আগের মতোই একতরফা নির্বাচন করার দিকে এগিয়ে যাচ্ছে। তারা আমাদের দলের সম্ভাব্য নেতাদের আটক করা শুরু করেছে। অনেক নেতাকে মিথ্যা মামলায় সাজাও দিয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খান।
বিএনপি/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply