নিউজ ডেস্ক: বিএনপির মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে আজ রোববারের সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। তাদের (বিএনপি) ডাকা দেশব্যাপী হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার দুপুর ৩টার দিকে রাজধানীর মালিবাগ রেল গেইট এলাকায় মিছিল করেছে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মারুফ এলাহী রনি, শ্যামল মালুম।
মিছিলে আরও উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাজান শাওন, আশিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শামসুল হুদা, সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান পলাশ, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শরীফ প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন, মোহাম্মদ আমানউল্লাহ, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাহাবউদ্দিন ইমন, তিতুমীর কলেজের সিনিয়র যুগ্ম-সম্পাদক কাজী সাইফুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উবায়েদ উল্লাহ নায়েম, ঢাকা জেলা উত্তরের সাবেক সদস্য সচিব সজীব রায়হানসহ আরও অনেকে।
বিক্ষোভ/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply