স্পোর্টস ডেস্ক: আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এবারের বিশ্বকাপ ফাইনাল। রোববার (১৯ নভেম্বর) অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে ফাইনাল দিয়ে পর্দা নামছে বিশ্বকাপের। তাই মহাআয়োজনের মহড়া চলছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে।
বিশ্বকাপের ফাইনাল ঘিরে গুজরাট শহরে বিশাল আয়োজন। ফাইনালের দিন নিজের নামের স্টেডিয়ামে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লস।
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের দপ্তর থেকে জানানো হয়েছে ভারতের বিমানবাহিনীর একটি প্রদর্শনীও থাকবে ফাইনালে। টসের ঠিক পর বিমানবাহিনীর নয়টি বিমান মাঠের ওপর দেখাবে এয়ার শো। ১০ মিনিটের প্রদর্শনীর ওপর জাতীয় সঙ্গীতের সময়ও চলে যাবে বিশেষ বিমান।
ম্যাচ শুরুর আগেই সব আয়োজনের সমাপ্তি নয়। ফাইনালের ইনিংস বিরতিতেও থাকছে বিশেষ আয়োজন। এখন পর্যন্ত বিশ্বকাপজয়ী সব দেশের অধিনায়কদেরও বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। আইসিসির পক্ষ থেকে দেয়া হবে তাদের বিশেষ সংবর্ধনা। ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনি তাতে থাকবেন।
১ লাখ ৩২ হাজার দর্শক ধারণ ক্ষমতার নরেন্দ্র মোদি স্টেডিয়াম যে কানায় কানায় পূর্ণ থাকবে তা নিয়ে নেই কোনও সংশয়। ইতোমধ্যেই আহমেদাবাদ শহরটিকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্যটির মুখ্যমন্ত্রী।
নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে স্বাগতিক ভারত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে পা রাখে অস্ট্রেলিয়া। ২০০৩ সালেও দুই দল ফাইনালে লড়েছিল। সেবার জিতেছিল অজিরা। ভারতের সামনে তাই শোধ তোলার সুযোগ।
ক্রিকেট/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply