জাতীয় অধ্যাপক আবদুল মালিক মারা গেছেন

নিউজ ডেস্ক: জাতীয় অধ্যাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আবদুল মালিক মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর।

মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধ্যাপক মালিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্বে ছিলেন।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) শাহাজাদী সুলতানা গণমাধ্যমকে বলেন, বার্ধক্যের কারণে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় আবদুল মালিক মারা যান।

আবদুল মালিক ২০০৪ সালে স্বাধীনতা পদক পেয়েছিলেন। ২০০৬ সালে সরকার তাকে জাতীয় অধ্যাপক মনোনীত করে।

মৃত্যুকালে অধ্যাপক মালিক স্ত্রী, এক মেয়ে, দুই ছেলে, জামাতা, ছেলের বউ, নাতি-নাতনি, প্রোপৌত্রসহ অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন। আবদুল মালিকের স্ত্রী আশরাফুন্নেসা খাতুন। তার মেয়ে ডাক্তার ফজিলাতুন্নেছা মালিক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কার্ডিলজি বিভাগের প্রধান।

শোক/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *