অস্কারের জাদুঘরে ঐশ্বরিয়ার লেহেঙ্গা

বিনোদন ডেস্ক: বলিউড ইন্ডাস্ট্রিতে রয়েছে তার অভিনীত অর্ধশতাধিক ছবি। সৌন্দর্য ও অভিনয় দিয়ে অনেক আগে থেকেই বিশ্বব্যাপী খ্যাতি কুড়িয়েছেন এই নায়িকা। চলতি বছরের পুরোটা সময়ই আলোচনায় ছিলেন বি-টাউনের রানি ঐশ্বরিয়া রাই বচ্চন।

কিন্তু ঐশ্বরিয়ার আলোচিত, সেরা সিনেমার মধ্যে রয়েছে ‘যোধা আকবর’। যেখানে হৃতিক রোশনের সাথে জুটি বাঁধেন তিনি। ২০০৮ সালে মুক্তি পাওয়া এই ঐতিহাসিক ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছিল এবং আজও দর্শকদের মনে বিশেষ জায়গা ধরে রেখেছে। এবার ছবিটি নিয়ে নতুন এক সাফল্যের কথা শোনা গেল।

‘যোধা আকবর’ ছবির বিয়ের দৃশ্যে এক বিখ্যাত লাল লেহেঙ্গা পরেছিলেন ঐশ্বরিয়া। সেই লেহেঙ্গাটি বর্তমানে অস্কার অ্যাকাডেমি মিউজিয়াম-এ প্রদর্শিত হচ্ছে। বিখ্যাত ডিজাইনার নীতা লুল্লা ডিজাইন করেছিলেন লেহেঙ্গাটির; যা ভারতীয় ঐতিহ্য ও শৈল্পিক দক্ষতার এক অসাধারণ উদাহরণ। সূক্ষ্ম জারদোজি এবং এমব্রয়ডারির কাজের জন্য এই লেহেঙ্গা পরে নজর কেড়েছিলেন বিশ্বসুন্দরী।

লেহেঙ্গার সাথে ঐশ্বরিয়ার পরা ভারী নেকলেসে একটি নীল ময়ূর এবং কুন্দনের কাজ ছিল। যেখানে তাকে একেবারে রানির মতো লাগছিল। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এই বিষয়ে একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে লেহেঙ্গা একটি ডামির ওপর দেখানো হয়েছে। অ্যাকাডেমির শেয়ার করা ভিডিওটিতে আশুতোষ গোয়ারিকরের সিনেমার দৃশ্যও শেয়ার করা হয়েছে।

প্রদর্শনীতে যোধা আকবর ছবির কিছু দৃশ্যও দেখানো হয়েছে, যেখানে ঐশ্বরিয়া এবং হৃতিকের অভিনয় নতুন করে জীবন্ত হয়ে উঠেছে।

ঐশ্বরিয়া রায়/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *