মৃতের সংখ্যা সাড়ে ৩ লাখ ছাড়ালো

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ২ হাজার ৭৩৫ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৭১৮ জন।

বুধবার ভোররাতে ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬ লাখ ৪৯ হাজার ৭৬৫ জন। মোট মারা গেছেন ৩ লাখ ৫০ হাজার ৩৪৮ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২৪ লাখ ১৫ হাজার ২২৭ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮৯৫ জন। যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ৬০৮ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ২০ হাজার ১২১ জন। এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৪১৩ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ৬১৭ জন।

ব্রাজিলে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১১ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৭ হাজার ৭৮০ জন। সেখানে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১০০ জন। দেশটিতে মোট মারা গেছেন ২৩ হাজার ৬২২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮৩৩ জন।

রাশিয়ায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯১৫ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ১৭৪ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৩৪২ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৮০৭ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৩১ হাজার ১২৯ জন।

স্পেনে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮৫৯ জন এবং মারা গেছেন২৮০ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ৩৩৯ জন। মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ১১৭ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে ৪ হাজার ৪৩ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে মারা গেছেন ১৩৪ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৫ হাজার ২২৭ জন। মারা গেছেন ৩৭ হাজার ৪৮ জন।

ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩০ হাজার ৫৫৫ জন। মারা গেছেন ৩২ হাজার ৯৫৫ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৭৮ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৬৫৮ জন।

ফ্রান্সে গত ২৪ ঘন্টায় কেউ আক্রান্ত হননি তবে মারা গেছেন ৯৮ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৭২২ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৮ হাজার ৫৩০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৫ হাজার ৮৭৯ জন।

গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ৪৯৯ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৭০ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮১ হাজার ২৮৮ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৪৯৮ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৬২ হাজার জন।

এদিকে, বাংলাদেশে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ২১ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫২২ জন। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৬৬ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৭৫১ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় মেক্সিকোতে ২৩৯ জন (মোট ৭ হাজার ৬৩৩), ভারতে ১৭৭ জন (মোট ৪ হাজার ৩৪৯), সুইডেনে ৯৬ জন (মোট ৪ হাজার ১২৫), কানাডায় ৯৩ জন (মোট ৬ হাজার ৬৩৮), ৫৭ জন (মোট ৭ হাজার ৫০৮), চিলিতে ৪৫ জন (মোট ৮০৬), দক্ষিণ আফ্রিকায় ৪৩ জন (মোট ৫২৪), ইরানে পাকিস্তানে ৩০ জন (মোট ১ হাজার ১৯৭), বেলজিয়ামে ২২ জন (মোট ৯ হাজার ৩৩৪), তুরস্কে ২৮ জন (মোট ৪ হাজার ৩৯৭), ইন্দোনেশিয়ায় ২৭ জন (মোট ১ হাজার ৪১৮), নেদারল্যান্ডসে ২৬ জন (মোট ৫ হাজার ৮৫৬), ইউক্রেনে ২১ জন (মোট ৬৪৪), পোল্যান্ডে ১৭ জন (মোট ১ হাজার ২৪), জাপানে ১৬ জন (মোট ৮৪৬ জন), মিশরে ১৪ জন (মোট ৭৯৭), ফিলিপাইনে ১৩ জন (মোট ৮৮৬), সৌদি আরবে ১২ জন (মোট ৪১১), পর্তুগালে ১২ জন (মোট ১ হাজার ৩৪২), রোমানিয়ায় ১১ জন (মোট ১ হাজার ২১৬), আয়ারল্যান্ডে ৯ জন (মোট ১ হাজার ৬১৫), হাঙ্গেরিতে ৮ জন (মোট ৪৯৯), আলজেরিয়ায় ৮ জন (মোট ৬১৭), আর্জেন্টিনায় ৪ জন (মোট ৪৭১),  স্যুইজারল্যান্ডে ২ জন (মোট ১ হাজার ৯১৫), অস্ট্রিয়ায় ২ জন (মোট ৬৪৩), মরক্কোতে ২ জন (মোট ২০২), দক্ষিণ কোরিয়ায় ২ জন (মোট ২৬৯), আফগানিস্তানে ১ জন (মোট ২২০) ও গ্রিসে ১ জন (মোট ১৭৩) মারা গেছেন।

অন্যদিকে, গত ২৪ ঘন্টায় চীন (মোট ৪ হাজার ৬৩৪), পেরু (মোট ৩ হাজার ৬২৯ জন), ইকুয়েডর (মোট ৩ হাজার ২০৩), কলম্বিয়া (মোট ৭৫০ জন), ডেনমার্ক (মোট ৫৬৩), পানামা (মোট ৩১০), ইসরাইল (মোট ২৮১ জন) ও অস্ট্রেলিয়ায় (মোট ১০২) কেউ মারা যাননি।

https://www.worldometers.info/coronavirus/