ব্যাংককে বৈঠক হবে ইউনূস-মোদির

নিউজ ডেস্ক: অবশেষে ঢাকার আহবানে সাড়া দিয়েছে দিল্লি। বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বৈঠক হবে ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গেল সেপ্টেম্বরে নিউ ইয়র্কে বৈঠক হওয়ার কথা থাকলেও ভারতীয় প্রধানমন্ত্রীর সময়স্বল্পতায় সে যাত্রায় বৈঠক হয়নি। প্রধান উপদেষ্টার চিন সফরের পরপরই অনুষ্ঠেয় এই বৈঠক বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।

বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আগামী শুক্রবার ৪ এপ্রিল ব্যাংককে বৈঠক করার বিষয়ে সম্মতি দিয়েছে দিল্লি। ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীণ সরকারের একাধিক উপদেষ্টার ভারতবিরোধী অবস্থানের কারণে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। এই বৈঠক দুই দেশের মধ্যে সৃষ্ট আস্থার সংকট কমাতে সহায়তা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বুধবার ২ এপ্রিল বঙ্গোপসাগরীয় অঞ্চলের জোট বিমসটেক-এর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে শুক্রবার। সেদিনই সাইডলাইনে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রীর সাথে। এই বৈঠক দুই দেশের মধ্যকার অবিশ্বাস কমাতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

বিমসটেক/এএমএম/কিউটি

আরও খবর পড়তে:  NRB365.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News

https://www.youtube.com/@NRB365_News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *