এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে আকাশ থেকে ফিরিয়ে আনা হয়েছে গ্রাউন্ডে। ঘটনা জেনে সহকর্মীরাও বেঁচেছেন হাঁফ ছেড়ে। বিমানটি দিল্লি থেকে মস্কো যাওয়ার পথে জানা গেল পাইলটের করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। তিনি করোনা পজেটিভ।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শনিবার এয়ার ইন্ডিয়ার এ৩২০এনইও এয়ারবাসটি বন্দে ভারত কর্মসূচির আওতায় মস্কো যাচ্ছিল। মস্কোতে আটকেপড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে সকাল ৭টায় রওনা হয় বিমানটি। প্রায় পৌণে ৩ ঘন্টা যাত্রার পর জানা যায় বিমানের চালক করোনায় আক্রান্ত। তাৎক্ষণিকভাবে তাকে ফিরে আসার নির্দেশ দেয়া হয়। দুপুর সাড়ে ১২টা দিকে দিল্লি ফিরে আসে বিমানটি।
করোনায় আক্রান্ত পাইলটকে ডিউটি দেয়াকে চরম পর্যায়ের গাফিলতি হিসেবে দেখা হচ্ছে। এমন গাফিলতির তদন্ত করতে নির্দেশ দিয়েছেন সিভিল অ্যাভিয়েশনের মহাপরিচালক। মহাপরিচালকের ভাষ্য, পাইলট করোনায় আক্রান্ত হলে তার বেমানেই থাকার কথা নয়। তা সত্ত্বেও তাকে কিভাবে বিমান চালানোর দায়িত্ব দেয়া হলো তা জানতে তদন্ত করতে হবে।
মস্কোতে আটকেপড়া ভারতীয়দের আনতে আরেকটি বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
















Leave a Reply