করোনায় আক্রান্ত সিমোনা

০১ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): রোমানিয়ান টেনিস তারকা সিমোনা হালেপ করোনায় অক্রান্ত হয়েছেন। গতকাল (৩১ অক্টোবর) নিজেই এক টুইটে এই তথ্য দিয়েছেন তিনি।

বর্তমান মেয়েদের একক র‌্যাংকিংয়ে দ্বিতীয় আবস্থানে আছেন ২৯ বছর বয়সী এই তারকা। তিনি টুইটারে লিখেছেন, কোভিড-১৯ টেস্টে আমি পজিটিভ হয়েছি। বাড়িতে সেলফ আইসোলেশনে আছি। আমি ভালো বোধ করছি। সবাই মিলে আমরা এই অবস্থা কাটিয়ে উঠব।

স্পোর্টস/এসকেএম