নতুন চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল বলী

নিউজ ডেস্ক, চট্টগ্রাম: ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার নতুন চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল বলী। চ্যাম্পিয়ন হতে সময় নিয়েছেন মাত্র এক মিনিট। হারিয়েছেন গতবারের চ্যাম্পিয়ন চকরিয়ার তরিকুল ইসলাম জীবনকে।

আজ বিকেলে ১১৪তম আসরে ফাইনালে মুখোমুখি হন গেলবারের দুই ফাইনালিস্ট। গতবার জীবন বলী জিতলেও এবার শাহজালালের সামনে দাঁড়াতেই পারেননি। করোনা মহামারির আগে সবশেষ দুই আসরে (২০১৮ ও ১৯ সালে) শাহজালাল টানা চ্যাম্পিয়ন ছিলেন।

বিকেল সাড়ে ৩টায় বিভিন্ন জেলার ৬০ জন অংশ নেন। এদের মধ্যে ১২ জন চূড়ান্ত পর্বে উন্নীত হন। ১২ জন থেকে সেরা ৪ জন সেমিফাইনালে উন্নীত হন। প্রথম সেমিতে তরিকুল ইসলাম জীবন ১১ মিনিট ৩৬ মিনিটের লড়াইয়ে খাগড়াছড়ির সৃজন চাকমাকে পরাজিত করেন। দ্বিতীয় সেমিফাইনালে শাহজালাল বলী মাত্র ১ মিনিট ২৬ সেকেন্ডের আনোয়ারার আবদুর নূরকে। তৃতীয় স্থান নির্ধারণী খেলায় সৃজন চাকমা পরাজিত করেন আবদুর নূর বলীকে।

বলীখেলার প্রধান পৃষ্ঠপোষক ও চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী চ্যাম্পিয়ন শাহজালাল বলীর হাতে ট্রফি ও নগদ ৩০ হাজার টাকা তুলে দেন। রানার-আপ ট্রফি ও নগদ ২০ হাজার টাকা প্রাইজমানি পেয়েছেন জীবন বলী।

আরও পড়ুন: পঙ্কজ ভট্টাচার্যের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন

এর আগে শুরুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায় আনুষ্ঠানিকভাবে ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৪তম আসরের উদ্বোধন করেন।

জব্বারের বলী/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ