০১ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): মিস ওয়ার্ল্ডের মুকুট মাথায় নিয়ে ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরীর তকমা অর্জন করেছিলেন ঐশ্বরিয়া রাই। আজ (০১ নভেম্বর) তার ৪৭ তম জন্মবার্ষিকী। ১৯৭৩ সালে ভারতের কর্ণাটকের মাঙ্গালোরে ঐশ্বরিয়ার জন্ম।
২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করে নামের পাশে বচ্চন পদবি জুড়েছেন এই তারকা। আরাধ্য বচ্চন নামে ৭ বছরের কন্যাসন্তানও রয়েছে তাদের।
ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ রাই অবসরপ্রাপ্ত সামুদ্রিক জীববিজ্ঞানী। মা বৃন্দা রাই লেখিকা।
১৯৯৭ সালে তামিল সিনেমা ‘ইরুবার’-এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। একই বছর ‘অউর পেয়ার হো গায়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার।
দুই দশকের ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কারসহ জিতে নিয়েছেন অসংখ্য সম্মাননা। পেয়েছেন ভারত সরকারের কাছ থেকে পদ্মশ্রী পুরস্কারও।
বিনোদন/এসকেএম
















Leave a Reply