এক সিনেমায় শাহরুখ-আমির

০৯ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): এবার প্রথমবারের মত এক সিনেমায় দেখা যাবে বলিউডের দুই তারকা শাহরুখ খান ও আমির খানকে। 

আমির খানের নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডায়’ অতিথি শিল্পীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহরুখকে। ইতোমধ্যে আমিরের ‘লাল সিং চাড্ডা’র ক্যামিও চরিত্রে অভিনয়ও সেরে ফেলেছেন শাহরুখ।

‘লাল সিং চাড্ডা’র সেটে হাজির হয়ে শাহরুখ এবং আমির একযোগে নিজেদের মধ্যে আড্ডায় মেতে ওঠেন।

আইপিএল উপলক্ষে বর্তমানে দুবাইতে রয়েছেন শাহরুখ খান। আমিরের ডাকে দুবাই থেকে দিল্লিতে এসে শুটিং শেষ করেছেন শাহরুখ।

আইপিএল শুরু হওয়ার পরই দুবাইতে যান শাহরুখ। স্ত্রী গৌরী খান এবং সন্তানদের সাথে দুবাইতে বসেই পালন করেন নিজের ৫৫তম জন্মদিন।

এদিকে ‘লাল সিং চাড্ডায়’ আমির খানের সাথে জুটি বেধেছেন কারিনা কাপুর খান।

বিনোদন/এসকেএম