১২ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): আবারও টাইফুন হানা দিয়েছে ফিলিপাইনে। ফলে দেশটির রাজধানীতে দেখা দিয়েছে বন্যা। ক্যামারিন নর্তে অন্তত একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
বুধবার রাতে টাইফুন ভ্যামকো ঘন্টায় ১৫৫ কিলোমিটার বেগে এসে ফিলিপাইননের উপকূলে আঘাত হানে। কর্তৃপক্ষ ভূমিধস এবং উপকূলীয় এলাকায় টাইফুনের বিষয়ে সতর্ক করেছে।
ঝড়ের প্রভাবে প্রবল বর্ষণে রাজধানী ম্যানিলা ও এর আশপাশ ডুবে গেছে।
ম্যানিলার কাছের রাইজাল প্রদেশের অবসরপ্রাপ্ত দুর্যোগ কর্মকর্তা রাউল সান্তোষ জানান, অনেক এলাকা ডুবে গেছে। লোকজন সাহায্যের আর্তি জানাচ্ছে।
এদিকে, ক্যামারিন নর্তে প্রদেশে অন্তত একজনের প্রাণহানি এবং আরও তিনজন নিখোঁজ বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কার্যালয়।
ফিলিপাইনে এর আগে টাইফুন মোলাভে ও গনি আঘাত হানে। এতে বেশ কয়েক জনের প্রাণহাণি ও ব্যাপক বাড়ি ঘর ধ্বংস হয়েছে।
ফিলিপাইন/এসকেএম/আরএম
















Leave a Reply