খনি ধসে প্রাণহানি

১৯ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): ইকুয়েডরের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি কয়লা খনি ধসে কমপক্ষে তিন জনের প্রাণহানি ঘটেছে।

বৃহস্পতিবার দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থা এ তথ্য জানায়। খবর: সিনহুয়ার।

ন্যাশনাল রিস্ক অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিস জানায়, এ ঘটনায় তিনজনকে উদ্ধার করা হয়েছে এবং আরও দু’জন নিখোজ রয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, অবৈধভাবে খনি খননের কারণে বুধবার রাত ৩টার দিকে ভূমি ধসের এ দুর্ঘটনা ঘটে।

ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো টুইটার বার্তায় বলেন, আমি জনগণের জীবন রক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণে ঝুঁকি ও জরুরি সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছি।

ইকুয়েডর/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *