রোমে পৌঁছেছেন শামীম আহসান

২১ নভেম্বর ২০২০ (মিনহাজ হোসেন, ইতালি; ইন্টারন্যাশনাল ডেস্ক): ইতালিতে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত দক্ষ কূটনৈতিক ব্যক্তিত্ব শামীম আহসান রোমে পৌঁছেছেন।

উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, প্রবাসীদের স্বার্থে ও কল্যাণে পাসপোর্ট সমস্যা সহ সব সমস্যা সমাধানে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।

এসময় কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালী সভাপতি আফতাব বেপারী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ইতালী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, সহ সভাপতি আব্দুর রউফ ফকির সহ আঞ্চলিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

ইতালি প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতারা মনে করছেন, নতুন রাষ্ট্রদূত দূতাবাসকে বিতর্কের ঊর্ধ্বে রেখে প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবেন।

বিদায়ী রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার ইতালি থেকে ইতোমধ্যেই বিদায় নিয়েছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে তার কেনা বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে। কিছুদিনের মধ্যেই তার বাংলাদেশে ফেরার কথা রয়েছে। আবদুস সোবহান সিকদার দায়িত্ব পালনকালে দূতাবাসের বিরুদ্ধে কমিউনিটির নেতাদের নানা অভিযোগ ছিল। তাকে ইতালি থাকে প্রত্যাহারের দাবি জানানো হয়েছিল।

ইতালি/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *