২৩ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): মুহাম্মদ মুয়াল্লিমের মৃত্যুতে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ফয়সাল আল মিকদাদ। এর আগে তিনি উপ-পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
রোববার সিরিয়ার প্রেসিডেন্টের দফতর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, বাশার আল আসাদের নির্দেশে ফয়সাল মিকদাদকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। খবর: আল জাজিরার।
বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট আসাদ শীর্ষস্থানীয় কূটনীতিক বাশার আল জাফরিকে উপ-পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। বাশার আল জাফরি দীর্ঘদিন জাতিসংঘে সিরিয়ার স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জাতিসংঘে সিরিয়ার স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে কূটনীতিক বাসসাম আস-সাব্বাগকে। সাব্বাগ এর আগে জাতিসংঘের সিরিয়া মিশনে বাশার আল জাফরির সহযোগী ছিলেন।
গত সোমবার ৭৯ বছর বয়সে মারা গেছেন মুহাম্মদ মুয়াল্লিম।
সিরিয়া/এসকেএম/আরএম
















Leave a Reply