কোয়ারেন্টাইনে স্পেনের রাজা

২৪ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ কোয়ারেন্টাইনে। করোনা রোগীর সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে যেতে হয়েছে তাকে। ইতোমধ্যে তিনি ১০ দিনের কোয়ারেন্টাইন শুরু করেছেন।

রোববার ৫২ বছর বয়সী রাজা ফিলিপ এক ব্যক্তির সংস্পর্শে আসেন। যিনি করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন। এরপরই রাজা কোয়ারেন্টাইন শুরু করেন। খবর: বিবিসির।

করোনা সংক্রমণের শুরুতে ইউরোপের যে কয়টি দেশে ভাইরাসটি বড় আঘাত হানে তার মধ্যে স্পেন অন্যতম। পরবর্তীতে সংক্রমণ কমে এলেও শীত মৌসুমে দেশটিতে মহামারির দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে।

এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখের ও বেশি মানুষ। মারা গেছেন ৪৩ হাজারেরও বেশি মানুষ।

গেল সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, তারা করোনা ভ্যাকসিন পেতে যাচ্ছেন। আগামী বছরের প্রথমার্ধেই এই ভ্যাকসিন পাবেন স্প্যানিশ জনগণ।

স্পেন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *