৩০ নভেম্বর ২০২০ (মিনহাজ হোসেন, ইতালি): দূতাবাস বাংলাদেশেরই একটি ভূখণ্ড। তাই ইতালিতে বাংলাদেশ দূতাবাসেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করা হবে। প্রবাসীবান্ধব সরকারের ইতিবাচক সব সিদ্ধান্তের সুফল প্রবাসীদের মাঝে পৌঁছে দিতে পদক্ষেপ নেয়া হবে।
ইতালি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভায় এসব কথা বলেন নবনিযুক্ত রাষ্ট্রদূত শামীম আহসান।
রোমে বাংলাদেশ দূতাবাসের মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবনিযুক্ত রাষ্ট্রদূত শামীম আহসানকে ফুল দিয়ে বরণ করে নেন নেতারা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, সহ- সভাপতি আব্দুর রউফ ফকির, মাইন উদ্দিন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারী, সোয়েব দেওয়ান, সাংগঠনিক সম্পাদক দিন মোহাম্মদ, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আহমেদ, যুবলীগ ইতালি শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল মৃধা, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাসিমা আক্তার নূপুর, সাংগঠনিক সম্পাদক মেহেনাস তাব্বাসুম শেলি, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইকবাল ঢালী, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম সভাপতি আলি আজম, ইতালী আওয়ামী লীগের সদস্য আব্দুর রশিদ, কচি মুন্সী, শাখাওয়াত হোসেন শাখন, বাচ্চু সরদার, এছাড়াও ইতালি আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সিনিয়র নেতারা।
মতবিনিময়ে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সমাধানের পথ নিয়ে রাষ্ট্রদূত ও দূতাবাসের উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা হয়।
রোম/এএমএম/আরএম















