করোনায় আক্রান্ত ম্যাক্রোঁ

১৭ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।

বৃহস্পতিবার দেশটির সরকারি অফিস থেকে বিষয়টি নিশ্চিত করেছে। খবর: বিবিসি ও স্কাই নিউজের।

ফরাসি প্রেসিডেন্টের কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার রাষ্ট্রীয় বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে ম্যাক্রোঁর করোনায় আক্রান্তের প্রমাণ মিলেছে। এখন তিনি সাতদিনের আইসোলেশনে আছেন। আপাতত আইসোলেশনে থেকেই তিনি তার জরুরি কাজগুলো সম্পাদনা করবেন।

ফ্রান্স/এসকেএম 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *